শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের পুষ্পার্ঘ্য অর্পণ

আসাদুজ্জামান বাবুল:[২] দায়িত্বভার গ্রহণের দুইদিন পর আজ সোমবার ১৪ জুন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি টুঙ্গিপাড়ায় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

[৩] বিমান বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বাহিনী প্রধান টুঙ্গিপাড়ায় পৌঁছলে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুঃ কামরুল ইসলাম, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি তাকে স্বাগত জানান। সেখানে বিমান বাহিনী প্রধানকে একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে।

[৪] তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণের পর বিমান বাহিনী প্রধান বঙ্গবন্ধুর সমাধি বেদির সামনে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ১৯৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।এরপর তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

[৫] এসময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এর আগে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সেখানে তিনি পরিদর্শন বই এ স্বাক্ষর করেন। উল্লেখ্য যে, গত ১২ জুন ২০২১ তারিখে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ