শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৯:৪৩ রাত
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৯:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসির অভিযানে সাড়ে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

সুজন কৈরী: [২] চট্টগ্রামের চান্দগাও থানাধীন রাহাত্তারপুল এলাকা ও বাকলিয়া থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৪ হাজার ৪০০পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধদপ্তরের (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো কার্যালয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

[৩] রোববার সকালে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের কোতোয়ালি সার্কেল পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন এবং চান্দগাঁও সার্কেল পরিদর্শক মো. আমিরুজ্জামানের নেতৃত্বে পৃথক দুটি দল এই অভিযান চালায়।

[৪] পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বলেন, যাত্রীবেশে গণপরিবহনে করে ইয়াবা পাচারের তথ্যে সকাল ১০টায় রাহাত্তারপুল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মারসা পরিবহন নামক একটি বাস থেকে ইসমাইল (৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২ হাজার ৫০০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

[৫] চান্দগাঁও সার্কেল পরিদর্শক আমিরুজ্জামান জানান, ইয়াবা কেনাবেচার তথ্যে সকাল ৯টায় বাকলিয়া থানাধীন মেরিনার্স রোডের হামেদ খান জামে মসজিদ গলির সামনে অভিযান চালানো হয়। এ সময় আয়শা বেগম (২৮) নামের একজন নারীকে ১ হাজার ৯০০পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ