শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৪:০১ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারী ভিখারি শাহেদ অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার

রিয়াজুর রহমান : [২] রোববার (১৩ জুন) ভোরে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ পানওয়ালা পাড়া থেকে অস্ত্র গুলি ও ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।

[৩] পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোঃ শাহেদ ওরফে ভিখারি শাহেদ (২৫) নগরীর ডবলমুরিং থানার তালিকাভুক্ত সন্ত্রাসী, গ্যাং লিডার ও শীর্ষ মাদক ব্যবসায়ী।

[৪] ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পানওয়ালাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি এলজি, ১রাউন্ড কার্তুজ ও ৫০ টি ইয়াবা উদ্ধার করা হয়। সে সহ তার ২ জন পলাতক সহযোগীর বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে ২ টি মামলা রুজু করা হয়েছে।

[৫] ওসি জানান, ভিখারি অত্যন্ত ধূর্ত ও ভয়ঙ্কর সন্ত্রাসী। ডবলমুরিং থানার শীর্ষ মাদক ব্যবসায়ী সে। কিশোরদের নিয়ে তার একটি গ্যাংও আছে। সে বিভিন্ন স্থান থেকে মাদক এনে আগ্রাবাদ এলাকায় বিলি করত।

[৬] ই মাদক বিক্রির জন্য তার আলাদা ১২ থেকে ১৪ জনের দল আছে। কেউ তার বিরুদ্ধে বা মাদকের বিরুদ্ধে কথা বললে কিশোর গ্যাং লেলিয়ে দেয়। তার দলের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ব্যাপারীপাড়া এলাকায় মাদক বিরোধী কমিটি করায় কমিটির সদস্যদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ভিখারি শাহেদ বাহিনী। এতে ২ জন মারাত্মকভাবে আহত হয়। এছাড়া তার একটি আলাদা টর্চার সেলও আছে। তার বিরুদ্ধে কেউ কিছু বললে সেখানে নিয়ে নির্যাতন করা হয়।

[৭] ভিখারি শাহেদ দুইটি বিয়ে করে এবং তার একাধিক বান্ধবী আছে। এসব বান্ধবী বিভিন্ন মানুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে। এরপর সুযোগ বুঝে ঘরে এনে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়। এসব বান্ধবীকে কনভিন্স করতে সে বুকে ব্লেড দিয়ে কেটে তাদের নাম লিখে!

[৮] তার শৈশব খুব আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যায়। তাই তার বন্ধুরা তাকে ভিখারি শাহেদ নাম দেয়। কিন্তু এখন সেই বন্ধুরাই তাকে ‘বস’ ডাকে। তার বাহিনীর কয়েক সদস্য তারই বন্ধু। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮ টি মামলা রয়েছে। ইতোমধ্যে ৫ বার গ্রেফতারও হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়