শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০১:২৭ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৮ বছর বয়সেই ছিনতাই চক্রের নেতা, মামলা ৮টি

মিনহাজুল আবেদীন: [২] চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকা থেকে ছিনতাই চক্রের এমন তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন ১৮ বছর বয়সেই ছিনতাই চক্রের প্রধান। দুই দফায় জেলও খেটেছে তারা।

[৩] শনিবার ডিবিসি টিভির এক প্রতিবেদনে সিএমপি’র উপ-কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারীশ বলেন, সিসিটিভির ফুটেজের মাধ্যমে আমরা ছিনতাইকারীদের শনাক্ত করি। দুইজনকে আমরা গ্রেপ্তার করি। ছিনতাইকারীদের তালিকা রয়েছে আমাদের কাছে। এসব ছিনতাইকারীদের ওপর আমরা কঠোর নজরদারি রেখেছি। অস্ত্র মামলায় এক মাস কারাভোগের পর গত ৬ মে জামিনে মুক্তি পেয়ে ওইদিন রাতেই ছিনতাই করে সম্রাট। রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

[৪] আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন বলেন, দিনের বেলায় সম্রাট জামিনে মুক্ত হয়ে আসে। তার সহযোগীসহ রাতের বেলা এ ঘটনা সংঘটিত করে। তার সহযোগীদের নাম প্রকাশ করেছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়