শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৯:০৪ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের ডিটেনশন ক্যাম্প নিয়ে প্রতিবেদনে পুলিৎজার জিতলেন ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক মেঘা

রাশিদুল ইসলাম : [২] প্রতি বছর ২১টি বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই সম্মাননা দেয়। অনলাইন প্লাটফর্ম ‘বাজফিডে’র কর্মী মেঘা অনেক দিন থেকেই নজর রেখেছিলেন চীনের জিনজিয়াং প্রদেশে। ২০১৭ সালে হঠাৎ জিনজিয়াংয়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সংখ্যালঘু মুসলিমদের ধরেবেঁধে কয়েদ করা হয়। জিনজিয়াং পৌঁছে ক্যাম্পের আনাচে কানাচে ঘুরে প্রতিবেদন করেন মেঘা। দি ওয়াল

[৩] মেঘার ভিসা বাতিল করে দেওয়া হয়। তার চীনে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করে সরকার। কিন্তু ততদিনে কিছু তথ্য হাতে এসেছে। বাকি ঘাতটিটুকু প্রযুক্তির সাহায্যে মিটিয়ে নেন মেঘা। পাশে পান দু’জনকে। তাদের একজন স্থপতি। অ্যালিসন কিলিং। অন্যজন ক্রিস্টো বুসচেক। সফটওয়্যার ডেভলপার। তাদের সাহায্যে ডিটেনশন ক্যাম্পের ওপর পূর্ণাঙ্গ প্রতিবেদন করেন মেঘা।

[৪] বাজফিডের তরফে জানানো হয়েছে, তিনজনের টিম প্রথমেই জিনজিয়াং প্রদেশের স্যাটেলাইট ইমেজ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে। গোটা এলাকা নাকি আয়তনে আলাস্কার চেয়েও বড়। আর এই প্রকাণ্ড অঞ্চলেই ক্যাম্প বানিয়ে প্রায় ১০ লাখ উইঘুর, কাজাখ এবং অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের বন্দি করে রাখা হয়েছে।

[৫] ম্যাপিং সফটওয়্যারকে কাজে লাগিয়ে তন্নতন্ন করে খানাতল্লাশি চালিয়ে ২৬০টি বিন্ডিংকে বেছে নেন তারা। এসবের কোথাও ১০ হাজার বন্দিদের আটকে রাখা হত। কোথাও কারখানা বানিয়ে তাদের অমানুষিক পরিশ্রম করানো হত।

[৬] মেঘা কাজাখস্তানে যেয়ে কথা বলেন প্রায় ২৪ জন উদ্বাস্তু চীনা মুসলিমের সঙ্গে যারা কখনও না কখনও সেই ডিটেনশন ক্যাম্পের ‘সাজা’ ভোগ করেছেন। শেষে একদিন ‘নিজেদের লোক’ মনে করে অতীতের জ্বালাযন্ত্রণার কথা জানান বাস্তুহারা মানুষেরা। জানিয়েছেন ক্যাম্পের খুঁটিনাটির যতটুকু নজরে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়