শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০২:২৬ রাত
আপডেট : ১৩ জুন, ২০২১, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবছরও শাহ্ জালাল (রহ.) মাজারে ওরস হচ্ছে না

আবুল কাশেম রুমন: [২] ৩৬০ আউলিয়ার শহর সিলেট। তার মধ্যে অন্যতম পীরে কামিল হচ্ছেন হযরত শাহ্ জালাল (রহ.)। তিনির মৃত্যুর পর প্রতি বছর সিলেটে তার মাজারে হয়ে থাকে ওরস মোবারক। কিন্তু এ বছর করোনা ভাইরাসের আক্রমের কারণে ২০২০ সালের মতো এবারও ২০২১ সালের ৭০২ ওরস হচ্ছে না শাহ্ জালাল (রহ.) মাজারে। প্রতি বছর (১ ও ২ জুলাই) দুই দিনব্যাপী বড় ওরস মোবারক উদযাপিত হয়। করোনা সংক্রামণ রোধে ওরস স্থগিত করেছেন দরগা মাজার কর্তৃপক্ষ।

[৩] (১২ জুন) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয় দেশবাসীকে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্ত পরিষদের মহাসচিব ইউপি চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া, খাদেম সামুন মাহমুদ খাঁন, মো. শায়েদ ইকবাল ভূঁইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়