শিরোনাম
◈ চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলীতে নদীতে পড়ে গেল ট্রাক ◈ মগবাজারের বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন ◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৮:১৩ রাত
আপডেট : ১২ জুন, ২০২১, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর বালিয়াকান্দিতে ধর্ষকের শাস্তির দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

মো. ইউসুফ মিয়া : [২] শনিবার বিকালে উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী মোড়ে বহরপুর ইউনিয়ন বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

[৩] মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ বহরপুর ইউনিয়ন শাখার সভাপতি রোমানা কবির, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক এ্যাড. সালমা আক্তার, বাংলাদেশ মহিলা পরিষদ বহরপুর ইউনিয়ন শাখার সদস্য রেখা আক্তার, জমেলা আক্তার, কবিতা আক্তার প্রমুখ।

[৪] এসময় বক্তারা , দ্রুত ধর্ষক ইউনুস ফকির ওরফে কিলির গ্রেফতারপুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

[৫] উল্লেখ্য, বালিয়াকান্দিতে গৃহবধু (২৭) কে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতালখালি গ্রামের মৃত আছির উদ্দিন ফকিরের ছেলে ইউনুস ফকির ওরফে কিলি (৫০) গত ২৭ মে দুপুরে ওই গৃহবধুর বাড়ীতে আসেন এবং তার দিকে তাকিয়ে বলেন, “তোর স্বাস্থ্যতো খুব খারাপ, আমি বাড়ীর পেছনের ঘাস ক্ষেতে আছি, আর তোর স্বামীর নাম একটা কাগজে লিখে নিয়ে আয়, আমি একটা ওষুধ দিবো, তুই ভালো হয়ে যাবি”। কিলি’র এই কথা তিনি সরল ভাবে বিশ্বাস করেন এবং একটি কাগজে তার ও তার স্বামীর নাম লিখে ওই ঘাসের ক্ষেতে যান। সে সময় ওই কাগজ দেবার সাথে সাথে কিলি তার মুখসহ হাত বেধে টেনে ঘাস ক্ষেতের মধ্যে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে ছেড়ে দিলে তিনি বাড়ীতে ফিরে বিষয়টি স্বজনদের জানান। তাদের পরামর্শে ওই দিনই থানায় একটি মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়