শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অজ্ঞাত হামলার ভয়ে ভীত মিয়ানমার সেনা পরিবারগুলো

ইমরুল শাহেদ: [২] জান্তা সরকারের প্রধান স্বীকার করেছেন, সারাদেশে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেননি। বার্তা সংস্থা ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার ঘটনা এখন শহরাঞ্চলেই বাড়তে শুরু করেছে। বেড়েছে বোমা বিস্ফোরণের ঘটনা এবং অজ্ঞাত চোরাগুপ্তা হামলার শিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও। এতে সেনা পরিবারগুলোও আতংকে দিন কাটাচ্ছে।

[৩] স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. সো হটাটের স্ত্রী বলেছেন, ‘তারা সত্যিকারভাবেই ভীত হয়ে পড়েছেন।’ স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ বাহিনী এবং ফেব্রুয়ারির অভ্যুত্থানকে কেন্দ্র করে তার উপর রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা।

[৪] মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের স্ত্রীদের সঙ্গে ভাইবার গ্রুপে কথা বলার সময় এই ভয়ের কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কমকর্তা দো নিলার সেইন। ভাইবার গ্রুপের এসব কর্তাবার্তা সম্প্রতি ফাঁস করে দিয়েছে ম্রাটস চ্যানেল।

[৫] ফাঁস হওয়া কথাবার্তা থেকে জানা গেছে, দো নীলার সেইন নিরাপত্তার ব্যাপারে আরো বেশি আন্তরিক হতে পরামর্শ দিয়েছেন সেনা পরিবারগুলোকে। কারণ তারা জানতে পেরেছেন ৩০ জন প্রতিরোধ যোদ্ধা নেপিইদোর পায়িনমানা এলাকায় প্রবেশ করেছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়