শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০২:৩০ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে বাড়িতে পৌঁছে দিলেন এসপি

হারুন-অর-রশীদ:[২] ফরিদপুরে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ এনায়েত হোসেন ৪০ বছর চাকুরী জীবন শেষে সেচ্ছায় অবসর গ্রহণ করেন। আজ শনিবার (১২ জুন) তাঁর বিদায়কালে পুলিশ সুপার মো: আলিমুজ্জামান তাঁকে পুষ্পসজ্জিত গাড়ীতে করে নিজ বাড়ী গোপালগঞ্জের ঘোসেরচর গ্রামে পৌঁছে দেন।

[৩] এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তরিকুল ইসলাম ও পুলিশ রিজার্ভ পরিদর্শক মো: কামরুজ্জামান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

[৪] জানা যায়, পরিদর্শক এনায়েত হোসেন ফরিদপুরের কোতয়ালী থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

[৫] পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন বলেন, স্যার (এসপি) পুষ্প সজ্জিত পুলিশের গাড়িতে করে আমার নিজ বাড়ী গোপালগঞ্জের ঘোসেরচর গ্রামে পৌঁছে দেন। স্যার ও ফরিদপুর জেলা পুলিশের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়