শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় এক যুবকের রহস্যজনক মৃত্যু

রুবেল মজুমদার : [২] জেলার হোমনায় নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সৈয়দ আলী(৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

[৩] শুক্রবার সকাল ১১টায় ভাষানিয়া ইউনিয়নের চন্ডিরচর গ্রামের জসিম মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলী(৩৫) পার্শ্ববর্তী কৃপারামপুর গ্রামের রবিউল মিয়ার ছেলে। তার পেশা নারিকেল গাছ পরিস্কার করা।

[৪] স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার কৃপারামপুর গ্রামের সৈয়দ আলী আজ সকাল ১১ টায় সময় জসিম ময়ার বাড়িতে নারিকেল গাছ পরিস্কারের কাজ করতে গিয়ে আসাবধানতা বসত নারিকেল গাছের ডালা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[৫] এ বিষয়ে গাছের মালিক জসিম মিয়া জানান, সৈয়দ আলী আগেও আমার নারিকেল গাছ পরিস্কার করেছে। সকালে সে প্রতিগাছ ১০০ টাকা করে গাছ পরিস্কার করার চুক্তিতে ৩ গাছ পরিস্কার করার সময় গাছের ডালার সাথে বিদ্যুতের তার জড়িয়ে পড়ে। বিদ্যুৎ অফিসে ফোনদিতে দিতে তার মৃত্যু হয়েছে। বিষয়টি চেয়ারম্যানকে ফোনে জানিয়েছি।

[৬] নিহতের স্ত্রী হালিমা আক্তার জানান, তার স্বামী সকাল ৭ টার দিকে বাড়ি থেকে বের হন। সাড়ে ১১ টার দিকে তার মৃত্যুর সংবাদ পান। এরপর ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামীর লাশ মাটিতে পড়ে থাকতে দেখেন।

[৭] তিনি বলেন, আমার স্বামীর শরীরে আঘাতের চিহৃ রয়েছে। কেউ বলছে তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে আবার কেউ বলছে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

[৭] এই বিষয় হোমনা ওসি মো. আজিজুল বারী জানান, ধারনা করা হচ্ছে বিদ্যুৎপৃষ্ঠে তার মৃত্যু হয়েছে। তবে তার আত্মীয়জনেরর অভিযোগ তাকে খুন করা হয়েছে। এমন অভিযোগের প্রক্ষিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়