শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সমুদ্রের প্লাস্টিক বর্জ্যরে ৭৫ভাগই খাবার মোড়ক ও পানীয়ের

লিহান লিমা: [২] বিস্তৃত এক সমীক্ষায় দেখা গিয়েছে, সমুদ্রে জমাকৃত প্লাস্টিকগুলোর মধ্যে অর্ধেকেরও বেশি হলো একবার ব্যবহারযোগ্য ব্যাগ, প্লাস্টিকের বোতল, খাবারের পাত্র ও সরবরাহকৃত খাবারের মোড়ক। গার্ডিয়ান

[৩]বিজ্ঞানীরা বলছেন, প্লাস্টিক বর্জ্যরে ৭৫ভাগই খাবার মোড়ক ও পানীয়জাত ১০টি প্লাস্টিক পণ্য। মহাসাগরের সন্ধানকৃত এই প্লাস্টিকের মূল উৎস এটি স্পষ্ট করে দিয়েছে যে প্লাস্টিক বর্জ্য দূষণ কমিয়ে আনতে হলে আমাদের এই জিনিসগুলো উৎপাদন বন্ধ ও এগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনতে হবে।

[৪]গবেষকরা বলেন, ইউরোপ কটন বার্ড ও প্লাস্টিকের স্ট্র নিষিদ্ধ করেছে, তবে আরো অনেক বহুল ব্যবহৃত প্লাস্টিক বর্জ্যরে ঝুঁকি রয়েছে। টেকওয়ে প্লাস্টিক পণ্যগুলো নিষিদ্ধ করা এই দূষণ মোকাবেরার সেরা উপায়। সেই সঙ্গে পণ্য সংগ্রহ ও এগুলো যাতে সমুদ্রে না পড়ে তার দায়ভার উৎপাদকদেরই নিতে হবে।

[৫]স্পেনের সিডিজ বিশ্ববিদ্যালয়ের মোরালেস কেসেলস বলেন, ‘প্লাস্টিক বর্জ্যরে ৮০ভাগই পানীয়জাত এতে আমরা অবাক হই নি। কিন্তু টেকওয়ে বা সরবরাহকৃত খাবারের আইটেমগুলো থেকে সৃষ্ট বর্জ্যরে মাত্রা আমাদের অবাক করেছে। এর মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ড, কোকোকোলার বোতল, পানির বোতল ও ক্যান।

[৬]গ্রিনপিস ইউকে এর প্রচারক নিনা শরণক বলেন, প্লাস্টিক দূষণ মোকাবেলার সর্বোত্তম উপায় হলো একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের মোড়ককে সরকারের কঠোরভাবে সীমাবদ্ধ করে দেয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়