শিরোনাম
◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক  ◈ যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! ◈ চসিক নির্বাচন: মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী করাতে চায় জামায়াত! ◈ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, সংশোধনের উদ্যোগ সরকারের ◈ সংসদের সামনের দিনগুলো কেমন হবে ◈ অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর ◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত ◈ ক্রিকেটের মতো সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার ◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ১২:২৭ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন গণমাধ্যম বান্ধব : সরকার মন্ত্রী শ.ম রেজাউল করিম

খেলাফত হোসেন:[২] মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন গণমাধ্যম বান্ধব সরকার। তিনি চান গণমাধ্যম বিকশিত হোক, এই সরকার যত বেশি গণমাধ্যমের অনুমোদন দিয়েছেন ৫০ বছরের ইতিহাসে তা কেউ করতে পারেনি। শেখ হাসিনার সরকার আমলে তথ্য আইন হয়েছে। শেখ হাসিনা প্রেস মিটিং করলে সাংবাদিকদের যত প্রশ্ন আছে তিনি তার সব প্রশ্নের জবাব দেন।

[৩] শুক্রবার সকালে নব নির্মিত পিরোজপুর প্রেসক্লাব কমপ্লেক্স ভবনের পরিদর্শন উপলক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। পিরোজপুর প্রেসক্লাব আহবায়ক গৌতম রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী আরো বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে প্রতিটি উপজেলা পর্যায় পর্যন্ত তথ্য অধিদপ্তরের শাখা বিস্তার করা হবে।

[৪] যাতে মানুষের মধ্যে তথ্যের অবাধ প্রবাহ ছড়িয়ে দেওয়া যায়। রাষ্ট্রের মালিক জনগণ। জনগণকে অন্ধকারের মধ্যে রেখে একটা রাষ্ট্র সুষ্ঠভাবে পরিচালিত হতে পারে না।

[৫] এ সময় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, জেলা তথ্য দপ্তরের উপপরিচালক আমিরুল আজম উপস্থিত ছিলেন । অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলী বক্তব্য রাখেন এবং সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য সচিব রেজাউল ইসলাম শামীম ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়