শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৯:০৮ সকাল
আপডেট : ১১ জুন, ২০২১, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েল স্বীকৃতির জন্য বারবার অ্যাপ্রোচ করলেও ফিলিস্তিনিদের ওপর অত্যাচার শেষ না হলে সম্পর্ক হবে না: পররাষ্ট্রমন্ত্রী

রাশিদুল ইসলাম : [২] পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন বাংলাদেশের স্বীকৃতি পেতে ইসরায়েল বারবার অ্যাপ্রোচ করলেও আমরা এখনও ওদের স্বীকৃতি দেইনি। যদিও তারা বারবার আমাদের অ্যাপ্রোচ করেছে। আমরা আমাদের ভাইদের জন্য, যে অত্যাচার তাদের ওপর হচ্ছে, এটা শেষ না হওয়া পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওদের সাথে আমাদের সম্পর্ক হবে না।

[৩] বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির ফিলিস্তিনকে দেয়া ঔষধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে মোমেন বলেন, ফিলিস্তিন আমাদের বড় বন্ধু। আমরা বিশ্বাস করি যতদিন স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন না হবে আমরা ততদিন তাদের সাথে আছি। তাদের অকুপেশন আর্মিকে আমরা কখনো গ্রহণ করবো না।

[৪] তিনি বলেন বাংলাদেশ আশা করে ফিলিস্তিন একদিন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হবে। আমরা ইসরায়েল ও ফিলিস্তিন দু রাষ্ট্র ভিত্তিক সমাধানে বিশ্বাস করি, যা হবে ৬৭ সালের সীমান্তের ভিত্তিতে। আশা করি ফিলিস্তিনিদের দুর্গতি একদিন দূর হবে।পররাষ্ট্রমন্ত্রী বলেন এবারের কোভিড পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ অনেক দেশের জন্য বাংলাদেশ তার সাধ্যমত সহায়তার হাত বাড়িয়েছে। কিন্তু তিনি বলেন ফিলিস্তিনিদের সাহায্য করার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাটা ছিল অন্যরকম। ফিলিস্তিনিদের ক্ষেত্রে সরকার ও জনগণ উভয়ই সাহায্য করেছে। কারণ ফিলিস্তিনে দখলদার বাহিনীর অত্যাচার নির্যাতনের ব্যথা আমরা অনুভব করি।

[৫] অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশে টিকা উৎপাদনের বিষয় নিয়ে শিগগিরই ঘোষণা হবে কিন্তু কোন্ প্রতিষ্ঠান সেটা করবে তা নির্ভর করবে বিদেশি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর। তিনি বলেন যুক্তরাষ্ট্র, যেসব দেশে মৃত্যু হার বেশি তাদেরকে টিকা সহায়তা দিচ্ছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ততটা খারাপ নয় বলেই তারা সেই সহায়তা বাংলাদেশকে দিচ্ছে না। তারপরেও সরকারের চেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন ১৩ই জুন চীন থেকে ছয় লাখ ডোজ টিকা আসবে।

  • সর্বশেষ