শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৯:২৯ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে ভাতিজির শিলের আঘাতে ফুফুর মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর গুলশানে ভাতিজির শিলের আঘাতে নিকিতা আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাতিজি জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে দুপুরের মধ্যে যেকোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

[৪] গুলশান থানার ওসি আবুল হাসান জানান, স্বামী মুরাদকে নিয়ে নিহত নারী গুলশানের নর্দ্দা এলাকায় নিজ বাসায় থাকতেন। আর অভিযুক্ত জেসমিন আক্তার ফুফুর বাসায় বেড়াতে এসেছে বলে জানতে পেরেছি। হত্যাকাণ্ডের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাতিজি জেসমিনকে আটক করেছে। কিন্তু কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

[৫] তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়