শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৭:১৭ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেটের ব্যথা সহ্য করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

নুর উদ্দিন : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেটের ব্যথা সহ্য করতে না পেরে কামাল উদ্দিন মোস্তফা (৫৫) নামে এক ব্যবসায়ী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার(১০ জুন) সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছেলামত উল্যাহ মাস্টারবাড়ির সামনের আমগাছ থেকে ওই ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

[৩] নিহত কামাল উদ্দিন মোস্তফা ওই এলাকায় ওসি মোল্লাবাড়ির মৃত আমিন উল্যাহর ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।

[৪] পুলিশ জানায়, খবর পেয়ে সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছেলামত উল্যাহ মাস্টারবাড়ির সামনের আমগাছ থেকে মোস্তফার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

[৫] নিহতের ছেলে মহিন উদ্দিন মামুন জানান, বাবা ১২ বছর আগে দ্বিতীয় বিয়ে করায় মাকে নিয়ে তারা পাঁচ ভাইবোন বসুরহাটের ভাড়া বাসায় থাকেন। তার বাবার পিত্তথলিতে পাথর রয়েছে।

[৬] পেটব্যথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। বুধবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে বাড়ি এসে গভীর রাতে সবার অজান্তে পাশের বাড়ির আমগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

[৭] এদিকে স্থানীয় সূত্র জানায়, দ্বিতীয় সংসারেও মোস্তফার দুটি সন্তান রয়েছে। পেটে ব্যথা অসুস্থতার পাশাপাশি তিনি স্থানীয়ভাবে বেশ কিছু সংস্থায় কয়েক লাখ টাকার ঋণগ্রস্তও ছিলেন। অভাব-অনটনে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলেও স্থানীয়রা মনে করছেন।

[৮] কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, কামাল উদ্দিন মোস্তফার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়