শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা!

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গেপ্তার ৫

সনতচক্রবর্ত্তী : [২] ফরিদপুরে ৬টি চোরাই মোটরসাইকেলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়লি থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] তিনি জানান, জেলার মধুখালি উপজেলার আবদুল বারেক মোল্যার ছেলে সাদ্দাম হোসেন চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত এবং তার বাড়িতে একাধিক চোরাই মোটরসাইকেল আছে।

[৪] এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম এর নির্দেশে গোয়েন্দা শাখা ফরিদপুরের নেতৃত্বে এসআই মাহবুবুল করিম, এসআই খায়রুল বাশার, এসআই শামীম হোসেন, এসআই আব্দুর রহিম ফোর্সের সহায়তায় ৯ জুন রাতে অভিযান শুরু করি।

[৫] পরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চোরাই মোটরসাইকেলসহ মটরসাইকেল ক্রয়-বিক্রয় ও নিজ দখলে রাখার অপরাধে জেলার মধুখালি ও বোয়ালমারী উপজেলার সাদ্দাম হোসেন, বিপুল মোল্যা ওরফে পিপল মোল্লা, ইলাহি মোল্যা, তুহিন মোল্যাকে গ্রেপ্তার করা হয়।

[৬] তিনি আরিও জানান, আসামি সাদ্দাম হোসেনের দখল থাকা একটা টিভিএস অ্যাপাচি আরটিআর, একটি পালসার মোটর সাইকেল, বিপুল মোল্যা ও রফিকুল মোল্যা এর দখলে থাকা একটি ডিসকভার ১২৫ সিসি, ইলাহির দখলে ডিসকভার ১২৫ সিসি, শহীদ মোল্যার দখলে থাকা চোরাই টিভিএস অ্যাপাচি আরটিআর পরিত্যক্ত অবস্থায় মধুখালী ও বোয়ালমারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ গ্রহণ করা হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়