শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৬:২৪ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে দুই পুলিশ কর্মকর্তাকে ছুরি মেরে পালাল আসামি

মঈন উদ্দীন: [২] চারঘাটে আসামিকে ধরতে গিয়ে থানার দুই পুলিশ কর্মকর্তা ছুরিকাঘাতে আহত হয়েছেন।

[৩] আহতরা হলেন-মডেল থানার এএসআই আশরাফুল ইসলাম এবং ফরোয়ার হোসেন।

[৪] বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানাপাড়া গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি আলমগীর হোসেনের ছেলে ফারুককে (৩০) গ্রেপ্তার করতে যায় মডেল থানার দুই এএসআই। নিজ বাসায় গ্রেপ্তার করার সময় আসামি ফারুক ছুরি মেরে দুই এএসআইকে আহত করে পালিয়ে যায়।

[৫] মডেল থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে চারঘাট মডেল থানার টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে এসে আহত দুই এএসআইকে উদ্ধার করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

[৬] আহত এএসআই আশরাফুল বলেন, জিআরভুক্ত বিভিন্ন মামলার আসামী ফারুক নিজ বাসায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার-কালে পরিবারের সদস্যদের সহায়তায় ছুরি মেরে আমাদের আঘাত করে পালিয়ে যায়।

[৭] ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে থানায় একটি মামলা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়