শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওবায়দুল কাদেরের মন্ত্রণালয় সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত: কাদের মির্জা

মাহবুবুর রহমান: [২] আমার কাছে খবর আছে। আপনি মনে করছেন আপনিই সব। আপনাকে প্রধানমন্ত্রী করুণা করে রেখেছেন । শেখ হাসিনা আপনাকে ছাড়া দল চালাতে পারবেনা, এমন নয়। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেননি। আপনি দ্বৈত ভূমিকা পালন করছেন।

[৩] বর্তমানে আপনার স্ত্রী হচ্ছেন আপনার রাজনীতির নিয়ামক শক্তি। আপনার সমস্ত মন্ত্রণালয়ে এখন দুর্নীতি। আপনার বাসার পরিচারিকা পর্যন্ত মাসোয়ারা নেয়। আপনার দুর্নীতি প্রমাণ করতে না পারইলে হিজরত করমু।

[৪] বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার প্রস্তুতি নিয়ে বিমানবন্দর থেকে ফিরে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

[৫] বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১০টায় নিজের ফেইসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

[৬] এ সময় তিনি ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে আরও বলেন, এক সপ্তাহের মধ্যে সব ঠিক করেন, না হয় পরিণতি ভয়াবহ হবে। মরিতো যাবেনই, অপবাদের বোঝা নিয়ে মইরবেন। সম্মান নিয়ে বাঁচতে পারবেন না। আপনার স্ত্রী বাংলাদেশের ১০জন সেরা দুর্নীতিবাজের মধ্যে একজন। যদি প্রমাণ করতে না পারি হিজরত করমু।

[৭] মেয়র বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আগে কেউ শুনেছে বলে মনে হয়না। কপাল ভালো মন্ত্রী হয়েছেন। তার কর্মীরাও বলে আমাদের নেতা মন্ত্রী হবে আমরা ভাবিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়ে বলেন, আপনার কর্মীরা বলে আপনি ভালো মানুষ। আপনি যেহেতু ভালো মানুষ। আপনি নেত্রীকে বলে বায়তুল মোকাররম মসজিদে ইমামতি করেন।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়