শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালাউদ্দিনের রেকর্ড গড়া ৫ উইকেটে আশরাফুলদের দারুণ জয়

নিজস্ব প্রতিবেদক: [২]দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৬ রানে ৫ উইকেট নিয়ে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে একাই ধসিয়ে দেন বাহাতি পেসার সালাউদ্দিন সাকিল। তারপর ১০৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় সোহান-আশরকফুলদের শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

[৩] বৃহস্পতিবার, ১০ জুন, আগে ব্যাট করতে নেমে আব্বাস মুসা আলভির ২০, ইসারুল ইসলাম কাননের ১৯ ও ধীমান ঘোষের ১৯ রানের পরও ৩ বল বাকি থাকতে মাত্র ১০৪ রানে অলআউট হয় পারটেক্স। সালাউদ্দিন ৫ উইকেট নেয়া ছাড়াও দুটি উইকেট নিয়েছেন সানি আর একটি করে উইকেট নিয়েছেন নাসির ও জিয়াউর রহমান।

[৪] ছোট টার্গেটে ভাল শুরুর পরও চারটি চারের সাহায্যে ১৮ বলে ১৭ রান করেন মোহাম্মদ আশরাফুল। এছায়ারা ২৩ বলে ২২ রান করেছেন নাসির হোসেন। আর অধিনায়ক নুরুল হাসান সোহান করেছেন ৩২ বলে ৩০ রান। আর ২৪ বলে ২৭ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ইলিয়াস সানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়