শিরোনাম
◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৮:১৯ সকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাফায়েল নাদাল ফরাসি ওপেনের সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক : [২] ক্লে কোর্টেও সম্রাট শিরোপা জয়ের পথে এগিয়ে গেলো আরো ধাপ। ফরাসি ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিলেন রাফায়েল নাদাল।

[৩] বুধবার (৯ জুন) আসরের কোয়ার্টার ফাইনালে ১০ম বাছাই দিয়েগো সোয়ার্টজম্যানকে ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০ গেমে হারান স্প্যানিশ তারকা। ১৩বার ফরাসি ওপেন জেতা নাদাল এবারও যদি রোলাঁ গারোতে চ্যাম্পিয়ন হতে পারেন, তবে ইতিহাস গড়বেন। গ্র্যান্ড স্ল্যামের হিসেবে টপকে যাবেন রজার ফেদেরারকে। ফাইনালে ওঠার পথে তার প্রতিপক্ষ হতে পারেন নোভাক জকোভিচ।

[৪] চোট আঘাত সাম্প্রতিক অতীতে বারবার চাপে ফেলেছে নাদালকে। কিন্তু ফরাসি ওপেনে তিনি সেরা ফর্মে আছেন। শুরু থেকে একটা ম্যাচও যেমন হারেননি, একটা সেটও হাতছাড়া করেননি। সোয়ার্টজম্যানের বিপক্ষে অবশ্য একটু চাপে পড়েছিলেন নাদাল। প্রথম সেটটা দাপটের সঙ্গে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান। ফরাসি ওপেনে টানা ৩৮টা ম্যাচ জেতার পর এই প্রথম কোনো সেট হারলেন স্প্যানিশ তারকা।

[৫] তৃতীয় সেটেও সোয়ার্টজম্যান বেশ চাপেই রেখেছিলেন নাদালকে। কিন্তু ৪-৪ গেম থেকে খেলাটা ঘুরিয়ে দেন। এরপর আর নাদালকে রোখা যায়নি।- রোমটাইমস/ দেশরূপান্তর

  • সর্বশেষ