শিরোনাম
◈ যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী ◈ ৩০০ প্লাস্টিকের ড্রাম দিয়ে অবিশ্বাস্যভাবে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার!(ভিডিও) ◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চট্টগ্রামে পাসপোর্ট অফিস থেকে ১১ দালাল গ্রেপ্তার

রাজু চৌধুরী :[২] চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ পাসপোর্ট অফিস থেকে ১১ দালালকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
 বুধবার (৯ জুন) দুপুরে  তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সাইদুল হক (৪১), জাকির হোসেন রাজু (৫০), মো. সাইফুল ইসলাম (৫৮), আমিনুল ইসলাম (৫৬), রফিক আহম্মদ (৪৮), মো. জহির উদ্দীন (৪৮), মোহাম্মদ মিয়া জুনায়েদে (৩৬), মো. মুজিবুল হক সোহেল (৪০), আহম্মদ হোসেন (৪৭), মো. জামাল ‍উদ্দীন (৪১), হাজী মো. শফি (৭০)।
[৩]বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, এ ঘটনায় সোহেল রানা নামে এক ছাত্র বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন।
[৪]মামলার এজাহার সূত্রে জানা যায়, সোহেল রানা নামের এক ছাত্র তার বড় ভাইয়ের পাসপোর্টের নতুন বই ইস্যু করতে পাঁচলাইশ অফিসে যান। এসময় কিছু লোক অফিসের গেটে তাদের পথরোধ করেন। কি কাজে এসেছে তা জানতে চান। সোহেল বলেন, আমার ভাইয়ের নতুন বই ইস্যু করার জন্য আসি। তখন তারা পাসপোর্ট করে দেবে বলে ১০ হাজার টাকা দাবি করে। কিন্তু তা দিতে সোহেল আর তার ভাই অসম্মতি জানালে তারা সোহেলের ভাইয়ের কাছ থেকে পাসপোর্ট আর নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে সোহেলের কাছ থেকে ফোন পেয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়