শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় নগ্ন ছবি ভাইরালের হুমকি দিলেন প্রবাসী স্বামী, অভিমানে স্ত্রীর আত্মহত্যা

রুবেল মজুমদার: [২] কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রী রোজিনা আক্তারের নগ্ন ছবি ভাইরালের হুমকি দিয়েছেন দুবাই প্রবাসী স্বামী মনু মিয়া। এতে লজ্জায় স্ত্রী রোজিনা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার মা ও ভাই। পুলিশ বুধবার সকালে রোজিনার লাশ উদ্ধার করে।

[৩] ঘটনাটি ঘটেছে ময়ূরা গ্রামে। নিহত রোজিনা এক মেয়ে সন্তানের জননী। গত ৯ বছর আগে প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ হয় রোজিনার। এরপর গত দেড় বছর আগে বেতাগাঁও গ্রামের মনু মিয়ার সাথে বিয়ে হয় তার। গত ৬ মাস আগে রোজিনার স্বামী দুবাই চলে যান। স্বামী মনু মিয়া রোজিনার নগ্ন ছবি, রোজিনার ছোট ভাই রাকিবের কাছে পাঠান। এতে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হয় ।

[৪] নিহতের ছোট ভাই রাকিব হাসান বলেন, আপুর আগে একটি বিয়ে হয়েছে। মঙ্গলবার রাতে মা, আপু,ভাগ্নিসহ রাতের খাবার পেয়ে ঘুমিয়ে পড়ি। একই ঘরের একটি কক্ষে আমি থাকি। অন্য কক্ষে আপু ও তার মেয়ে থাকেন। রাত ৩টার পর আপুর ছোট মেয়ে মারিয়া এসে বলেন, মামা আমি বাইরে যাব। তখন বলি তোমার আম্মুকে বলো। এসময় কক্ষে গিয়ে দেখি আপু ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে রয়েছে। রাতে আপু আর দুলা ভাই মোবাইলে ঝগড়া করতে শুনেছি। বিভিন্ন সময় দুলা ভাই আপুর নগ্ন ছবি তার মোবাইল পাঠাত।

[৫] নাঙ্গলকোট থানার ওসি আব্দুল নূর বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যা প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করা হবে। নগ্ন ছবি যে মোবাইলে পাঠানো হয়েছে বলেছে, তা থানায় নিয়ে এসে যাচাই করা হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়