শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ লিটারে পৌনে ১ লিটার কম, ২ পেট্রল পাম্পকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

মাসুদ আলম: [২] বুধবার তেল কারচুপি ও অনিয়মের অভিযোগে ঢাকার আমিন বাজার এলাকায় ফিলিং স্টেশন ও এইচ কে ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

[৩] জানা গেছে, বন্ধন ফিলিং স্টেশন তেল পরিমাপে ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৪০ ও ৪৩০ মিলিলিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৬৪০ মিলিলিটার তেল কম পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।এছাড়া একই এলাকায় এইচ কে ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টারে ব্যবহৃত ডিসপেন্সিং ইউনিটগুলোর বাৎসরিক ভেরিফিকেশন সনদ এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আমিন বাজার এলাকার অভি ফিলিং স্টেশন, মমতাজ ফিলিং স্টেশন এবং মোহাম্মদপুর এলাকার বুড়িগঙ্গা ফিলিং স্টেশনে অভিযানে পরিমাপে সঠিক পাওয়া গেছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়