শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিপজল ও এখলাস মোল্লা আওয়ামী লীগের মনোনয়নপত্র পাননি

সমীরণ রায়: [২] গত মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়নপত্র তুলতে গেলে দলের কখনো কোনো পদে না থাকায় মনোনয়ন প্রত্যাশী এখলাস উদ্দিন মোল্লা এবং চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

[৩] আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, মঙ্গলবার ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে এখলাস উদ্দিন মোল্লা তার সহকর্মীদের নিয়ে আওয়ামী লীগের দলীয় অফিসে মনোনয়ন ফরম তোলার জন্য আসেন। এসময় ফরম বিতরণের দায়িত্বে যারা রয়েছেন, তারা এখলাস মোল্লার কাছে জানতে চান আপনি আওয়ামী লীগের স্থানীয় কোন পদে আছেন কিনা। এমনকি প্রাথমিক সদস্যপদ পূরণ করেছেন কিনা। এই সংক্রান্ত কাগজপত্র তার কাছে দেখতে চান। তিনি সে কাগজ দেখাতে না পারায় তার কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়নি। তখন তিনি দলীয় অফিস থেকে বের হয়ে যান।

[৪] জানা গেছে, এখলাস উদ্দিন মোল্লা যখন দলীয় মনোনয়ন ফরম কিনতে না পেরে পার্টি অফিস থেকে বেরিয়ে যান, সেই সময় দলীয় অফিসের বাইরে অপেক্ষা করছিলেন আরেক মনোনয়ন প্রত্যাশী চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনিও উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। এখলাস উদ্দিন মোল্লার ফর্ম কিনতে না পারার কারণ জানতে পেরে ডিপজলও ওই এলাকা ত্যাগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়