শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখে মাস্ক পরা শেখালেন মাধুরী (ভিডিও)

বিনোদন ডেস্ক: বলিউড শাসন করেছেন অনেক বছর কিন্তু এখনও রয়েছেন চিরসবুজ। চলমান মহামারি করোনা ভাইরাসকালেও রয়েছেন সচেতন। চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষকেও কীভাবে সচেতন রাখা যায় তা নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করে মাধুরী দীক্ষিত শেখালেন কীভাবে মাস্ক পরতে হয়।

মাস্ক পরার সঠিক বিধি নিয়ে প্রথম থেকেই বলে আসছেন চিকিৎসকরা। মাস্ক শুধু পরলেই হবে না। নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে তবেই পরতে হবে। সেই নিয়মগুলি কী কী, হাতেকলমে তা ভিডিও আকারে দেখিয়েছেন মাধুরী।

ভিডিওটিতে লাইক ও লাভ প্রতিক্রিয়া এসেছে পাঁচ লাখেরও বেশি। মন্তব্য সংখ্যা ছাপিয়েছে ১৮ হাজার। আর শেয়ার করা হয়েছে ১৪ হাজারের বেশি বার।

প্রসঙ্গত গত মাসের মাঝামাঝি দু দফা টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পরে কাজে ফিরেছেন মাধুরী। মনীশ মালহোত্রার শাড়ি পরে ছবি দেন ইনস্টাগ্রামে। গুঞ্জন, মাধুরীর পরনের ইস্পাতরঙা সে শাড়ির দাম ছিল প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা। পঞ্চাশোর্ধ্ব চিরতরুণী জানান, বিরতির পরে কাজে যোগ দিয়ে তিনি রোমাঞ্চিত। তার ছবি দেখে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরাও। সূত্র: নিউজ ১৮ বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়