শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১২:২৫ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চোরাই মোবাইল বিক্রেতা ও ক্রেতার আস্তানায় পুলিশের হানা

রাজু চৌধুরী:[২] চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন ৭নং বাস কাউন্টারের সামনে রাস্তার পাশে ফুটপাতের উপর হইতে ৬ জনকে ৪৫টি চোরাই মোবাইল সহ আটক করেছে পুলিশ । মঙ্গলবার (০৮ জুন) স্টেশন রোডের ফুটপাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

[৩] গ্রেফতার আসামিরা হলেন: মো. সুমন (২৯), মো. সাখাওয়াত হোসেন বাহার (৪০), মো. রাসেল (২৬), মো. রফিকুল ইসলাম (৩৩), মো. শাহ আলম (৩০), মো. মাসুম (৩২)।পুলিশ জানায়, আসামিরা রেলস্টেশন এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যদের কাছ থেকে মোবাইল কিনে ওইগুলো ভাসমান দোকান বসিয়ে মার্কেটে বিক্রি করতো। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

[৪] কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, এসআই মোঃ মোমিনুল হাসান, এএসআই অনুপ কুমার বিশ্বাস, এএসআই মোঃ সাইফুল আলম, এএসআই রণেশ বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। তিনি বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী চক্রের কাছ থেকে মোবাইল কিনে বিক্রি করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ