শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৯:০৪ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্যারাগুয়ের বিরুদ্ধে বিরতি পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : [২] প্রথম সুযোগেই দলকে এগিয়ে নিলেন নেইমার। দলের সবচেয়ে বড় তারকার নৈপুণ্যে প্যারাগুয়ের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে ব্রাজিল।

[৩] বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যরাগুয়ের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে তিতের দল। ম্যাচে প্রথম ভালো সুযোগটা পায় প্যারাগুয়ে। দ্বিতীয় মিনিটে মিগেল আলমিরনের শট ব্লক করেন দানিলো। পরে বিপজ্জনকভাবে স্লাইড করে বিপদ প্রায় ডেকে এনেছিলেন তিনি। তবে তার পায়ে লেগে পড়ে গেলেও দ্রুত উঠে যান আলমিরন।

[৪] দুই মিনিট পর এগিয়ে যায় ব্রাজিল। নিজেদের অর্ধ থেকে উঁচু করে বাড়ানো বল ধরে এগিয়ে গিয়ে ক্রস বাড়ান গাব্রিয়েল জেসুস। পেনাল্টি স্পটের সামনে শটের চেষ্টা করে ব্যর্থ হন রিশার্লিসন, বলের নাগাল পাননি প্যারাগুয়ের ডিফেন্ডার রবের্ত রোহাসও। ফাঁকায় বল পেয়ে বাকিটা সারেন নেইমার।- বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়