শিরোনাম
◈ িপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৩:৪৩ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন ফরাসি প্রেসিডেন্টকে প্রকাশ্যে থাপ্পড়?

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ভ্যালেন্স শহরের বাইরে তেইন-এল’হারমিটাজে ভ্রমণে যাওয়ার পর তিনি একটি বেড়ার দিকে হেঁটে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তির হাত স্পর্শ করেন ফরাসি প্রেসিডেন্ট। ওই ব্যক্তিই তার মুখে থাপ্পর বসিয়ে দেন। পরে কর্মকর্তারা এসে তাকে সরিয়ে নিয়ে গেছে।

এখন সবার মনে প্রশ্ন, কী কারণে ওই ব্যক্তি প্রেসিডেন্টকে এভাবে চড় মারলেন? তবে, বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। অনেকে মনে করছেন, তিনি কোনো কারণে হয়তো প্রেসিডেন্টের ওপর ক্ষুব্ধ, যার কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। জিজ্ঞাসাবাদের পর পুরো বিষয়টি জানা যাবে।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ম্যাঁক্রোকে যখন থাপ্পর দেওয়া হচ্ছিল, তখন ‘ম্যাঁক্রোবাদ নিপাত যাক’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল।

রাজনীতিবিদেরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। দেশটির কট্টর-বামপন্থী নেতা জিন-লুস মেলেনকন এক টুইট বার্তায় বলেছেন, থাপ্পড়ের এই ঘটনায় তিনি প্রেসিডেন্টের প্রতি সংহতি প্রকাশ করছেন।

ফরাসি প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্স জাতীয় পরিষদে বলেন, যখন গণতন্ত্রের অর্থ হচ্ছে বিতর্ক, বৈধ মতপার্থক্য, তখন কোনোভাবেই সহিংসতা, গালি ও শরীরিক আঘাত হতে পারে না।

উগ্র-ডানপন্থী নেতা লি পেনও এই থাপ্পরের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, গণতান্ত্রিক বিতর্ক অনেক তিক্ত হতে পারে, কিন্তু শারীরিক সহিংসতা কখনোই সহ্য করা হবে না।

  • সর্বশেষ