শিরোনাম
◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১২:৫৬ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ১২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: ‘অনলাইন র‌্যাডিক্যালাইজেশন’

শওগাত আলী সাগর: ‘অনলাইন র‌্যাডিক্যালাইজেশন’- বেশ কয়েকবার অত্যন্ত জোর দিয়েই টার্মটা উচ্চারণ করলেন আমিরা এলগোবি। কানাডার অত্যন্ত পরিচিত মানবাধিকার কর্মী এবং টরন্টো স্টারের কলাম লেখক আমিরা সন্ধ্যায় কথা বলছিলেন সিপি২৪ এর সাথে। লন্ডন অন্টারিওতে গাড়ি তুলে দিয়ে পাকিস্তানী বংশোদ্ভূত একটি মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা নিয়ে তিনি কথা বলছিলেন।

অনলাইন র‌্যাডিক্যালাইজেশন’ - তরুনদের মধ্যে কি ভয়াবহ ঘৃণা ছড়িয়ে দিচ্ছে যে ২০ বছরের একটি তরুন চেনা নেই, কোনো শত্রুতা নেই, কোনো যোগসূত্র নেই- কেবল মুসলমান,ইসলাম ধর্মের অনুসারী- কেবল এই কারনে একটি পরিবারের উপর গাড়ি তুলে দিতে পেরেছে! অনলাইনে এই উগ্রবাদের চর্চ্যা হচ্ছে, এই উগ্রবাদ ছড়িয়ে পড়ছে বলেও তিনি মত দেন।
আমিরা তার আলোচনায় কেবল লন্ডন অন্টারিওর ঘটনায় সীমিত থাকেননি। ধর্ম,সংস্কৃতি, দেশ, বর্ণের বিরুদ্ধে্ও ঘৃনা ছড়াচ্ছে এই অনলাইন র‌্যাডিক্যালাইজেশন- অনলাইনে উগ্রবাদ চর্চ্যার সুযোগ। কেবল কানাডায়ই নয় বিশ্বের বিভিন্ন দেশে নানা ফর্মে, নানা ধরনে অনলাইনে উগ্রবাদের বিস্তার ঘটছে। অনলাইনে উগ্রবাদের আগ্রাসন রোধের উপায় নিয়ে আলোচনা জরুরী হয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়