শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ইইউ চলচ্চিত্র উৎসব

কূটনৈতিক প্রতিবেদক: [২] বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়কে গুরুত্ব দিয়ে ইউরোপীয় ইউনিয়ন প্রথমবারের মতো বাংলাদেশ-ইইউ চলচ্চিত্র উৎসব (বিইইউএফএফ) আয়োজন করতে যাচ্ছে।

[৩] বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে এ আয়োজন চলবে আগামী ৯ থেকে ৩০ জুন পর্যন্ত। এ উৎসবে বাংলাদেশ ও ইউরোপের মোট ২৩টি চলচ্চিত্র দেখানো হবে।

[৪] বাংলাদেশে থাকা দর্শকরা অনলাইনে উপভোগ করতে পারবেন চলচ্চিত্রগুলো। ইউরোপীয় চলচ্চিত্রগুলো বাংলা সাবটাইটেলসহ দেখা যাবে। বাংলাদেশ-ইইউ এর এই বন্ধুত্বকে উদযাপন করতে চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ।

[৫] www.beuff.org থেকে বিনামূল্যে এসব চলচ্চিত্র দেখা যাবে।

[৬] ঢাকার ইউরোপীয় ইউনিয়ন কার্যালয় বলছে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সরকারের পাশে থেকে সহযোগিতা করে আসছে। নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও পুষ্টি সুরক্ষা এবং সুশাসনসহ অনান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।

[৭] ইইউ এবং এর অন্তর্ভুক্ত দেশগুলো টিম ইউরোপ গঠন করে ডিসেন্ট ওয়ার্ক কার্যকরী এবং গ্রিন এনার্জি ট্রানজিশন নামে দুটি নতুন উদ্যোগ নিতে চলেছে।

  • সর্বশেষ