শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০১:৪২ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব নারীকেই নাজেহাল হতে হয়, অকপট স্বীকারোক্তি কেইরা নাইটলির

রাশিদ রিয়াজ : নিজেও নাজেহাল হওয়ার কথা স্বীকার করলেন কেইরা নাইটলি। অতীতে কেইরা হয়রানি শিকার হওয়ার কথা জানান। বলেন জনসমক্ষে দুর্ভোগের শিকার এই দুনিয়ায় সব নারীকেই হতে হয়। ৩৬ বছরের এই ব্রিটিশ অভিনেত্রী হার্পার্স বাজার সাময়িকীতে প্রচ্ছদে শিরোনাম হয়েছেন।

বলেন একজন নারী যখন একাকী বাড়ি ফিরে আসে তখনো চারপাশ থেকে তাকে নেতিবাচক মনোযোগের হুমকি ঘিরে রাখে। কোনো না কোনোভাবে নারীকে নাজেহালের শিকার হতেই হয়। আমার জানা নেই কেউ নাজেহাল হননি এমন কোনো নারী আছেন কী না। এমনকি কোনো কারণ ছাড়াই নারীকে তার গলা কেটে ফেলার হুমকি বা মুখে ঘুষি মারার ভয় পেতে হয়। ঘরে বসে সে নিশ্চিত নিরাপদে আছেন কী না তা নিয়েই নারীদের সমস্ত সতর্কতা অবলম্বন করতে হয়। এটি হতাশাব্যঞ্জক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়