শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ১১:৫৮ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহাখালীর সাততলা বস্তির কেউ অভুক্ত থাকবে না: মেয়র আতিক

মাসুদ আলম : [২] মঙ্গলবার সকালে সাততলা বস্তির বাসিন্দাদের সহযোগিতা করতে গিয়ে তিনি আরও বলেন, সাততলা বস্তিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫ হাজার করে টাকা, তিন বেলা খাবার, ঢেউটিন এবং প্রায় ২ হাজার টাকার শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউই অভুক্ত থাকবে না। তাদের সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

[৩] ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, বস্তিবাসীরা আমাদের অবিচ্ছেদ্য অংশ, তাই তাদেরকে উচ্ছেদ নয় পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক কাজ করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। সিটি করপোরেশনসহ সবাই নিরলসভাবে কাজ করেছেন।’

[৪] তিনি আরও বলেন, অগ্নিকাÐের পরপরই দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। তারা প্রায় এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। প্রতিটি প্যাকেটে প্রায় ১৮শ টাকার খাবার রয়েছে। এ ছাড়া ব্র্যাক সহায়তা করছে। এই বস্তিতে সিটি করপোরেশনের ১৪০ জন কর্মচারী থাকেন। আমরা এই বস্তির উন্নয়নে কাজ করবো। যাদের জমিজমা আছে তাদের বস্তিতে থাকতে দেয়া হবে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়