শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়পুরায় ট্রেনের সাথে পুলিশের প্রাইভেট কারের ধাক্কায় তিন পুলিশ আহত

রায়পুরা প্রতিনিধি:[২] নরসিংদীর রায়পুরায় ওয়ারেন্ট তামিল করতে গিয়ে ট্রেনের সাথে পুলিশের প্রাইভেট কারের ধাক্কায় দুই পুলিশ কর্মকর্তাসহ একজন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। এরা হলেন এস আই শাহীন মিয়া,এস আই মনোয়ার হোসেন ও কনস্টেল সালাহ উদ্দিন। তারা ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

[৩] পুলিশ কর্মকর্তা এস আই শাহীন ও মনোয়ারের অবস্থা আশঙ্কাজন। এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল। সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটায় সাপমারা রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, রাতে তিনজন একটি প্রাইভেট কারে করে ওয়ান্টে তামিল করতে থানা থেকে বের হন। প্রাইভেট কারের পিছনে একটি সিএন্ডজিতে ছিলো আরো দুই জন পুলিশ।

[৪] রাত আনুমানিক পৌনে দুইটায় প্রাইভেট কারটি রেল ক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে চট্রগ্রাম গামী ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস এর সাথে থাক্কা লাগে। এ সময় কারটিকে ট্রেনটি প্রায় ৫০গজ হেঁচরে নিয়ে যায় এবং কারটি দুমড়ে মুচরে ঔ কারে থাকা তিন পুলিশ গুরুতর আহত হন । পরে পিছনের সিএন্ডজিতে থাকা পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় খবর দেন। তিনি দৈনিক আমাদের সময়কে জানান প্রাইভেট কারটি সামপাড়া রেল ক্রসিং পারপারের সময় রেলক্রসিং এর আশে পাশে ছিলো না কোন গেইট ম্যান এবং ছিলো না রেল ক্রসিং এর উপর কোন ব্যারিক্যাট।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়