শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৮:০৩ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রাহকের গ্যাস বিলের ১০ কোটি টাকা নিয়ে পালিয়ে যায় প্রতারক ওমর ফারুক: র‌্যাব

মাসুদ আলম: [২] সোমবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, ২০১৮ সাল থেকে রাজধানীর মিরপুর-২ এর ৬০ ফিট এলাকায় তিনটি ওয়ার্ডের দেড় হাজার গ্রাহকের কাছ থেকে দুই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্যাস বিল নিয়েছিলেন ওমর ফারুক। গ্যাস বিল ছাড়াও বিদ্যুৎ ও পানির বিল নিয়েছে ওমর ফারুকের এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স। গ্রাহকরা পানি-বিদ্যুৎ-গ্যাস বিল জমা দিলেও দু’বছরের গ্যাস বিল জমা না দিয়ে ১০ কোটি টাকা আত্মসাৎ করেন ওমর ফারুক। দেড় বছর পর চলতি বছরের গত জানুয়ারিতে তিতাস মাইকিং করে জানায় তারা বিল পায়নি।

[৩] তিনি আরও বলেন, রোববার গভীর রাতে তিতাসের বিল আত্মসাৎকারী ও জালিয়াতির মূলহোতা ফারুককে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেপ্তার করে রাব-৪। গত ২৩ জানুয়ারি ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্সসহ তিনটি অফিস তালাবদ্ধ করে তিনিসহ তার অন্যান্য সহযোগীরা আত্মগোপনে চলে যান।

[৪] অধিনায়ক বলেন, এছাড়া এমএলএল ব্যবসার নামে গ্রহকদের অর্ধকোটি টাকা আত্মসাৎ করেন ফারুক । এছাড়া ‘নব ক্যাশ’ নামক একটি সেবা চালু করে মানুষের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেন তিনি। ২০০৯ সালে নোয়াখালীর কবিরহাট থেকে এসএসসি পাশ করেন। পরে ২০১৪ সালে ঢাকায় এসে বিকাশের দোকানে চাকরি শুরু করে। ২০১৫ সালে নিজেই বিকাশের ব্যবসা শুরু করেন। বিভিন্ন ব্যাংকের তার ৫টির বেশি অ্যাকাউন্ড রয়েছে।

  • সর্বশেষ