শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তারাকান্দাই ভূমি সেবা সপ্তাহে নাগরিক সেবা, জনসচেতনতা, অনলাইন ডিজিটাল সেবা প্রদান

আল আমীন: [২] ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস নানা রকম কর্মসূচী গ্রহণ করেছে।ভূমি মন্ত্রণালয় এর নির্দেশনা অনুযায়ী উপজেলা ভূমি অফিস ও প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে ।

[৩] আজ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তারাকান্দা ভূমি অফিসের হেল্প ডেস্ক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত| এসময় হেল্প ডেস্ক থেকে নামজারি খতিয়ান ও ডি সি আর প্রদান করা হয়। এছাড়াও ই নামজারি,ও ডিজিটাল মাধ্যমে এল ডি ট্যাক্স প্রদানে জনগণকে লিফলেট বিতরণ ও নিবন্ধন কার্যক্রম চলছে।সপ্তাহব্যাপি উদযাপনের মধ্যে রয়েছে মাইকিং, টি ভি সি প্রচারণা যা সীমিত পরিসরে সামাজিক দূরত্ব মেনে পালন করা হবে।

[৪] তারাকান্দা উপজেলায় মোট ১০ টি ইউনিয়নে একযোগে হেল্প ডেস্ক স্থাপন করে এল ডি ট্যাক্স এন্ট্রি চলমান আছে । এছাড়া ও এল ডি ট্যাক্স এন্ট্রি ও ই নামজারি তে আরো গতিশীলতা আনয়নের লক্ষ্যে ইউ ডি সি র উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় যাতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়