শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঐতিহাসিক ৬ দফা বাঙালির মুক্তির সনদ: সংসদে আমু

মনিরুল ইসলাম: [২] সাবেকমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, ঐতিহাসিক ৬ দফা বাঙালির মুক্তির সনদ। নিজেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম। দেশ পরাধীনতা থেকে মুক্তি পায়।

[৩] সোমবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

[৪] আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপনার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। করোনা মোকাবেলায় এই বাজেট জনগণের কল্যাণ বয়ে আনবে। পরে তিনি ৬ দফার ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, আজ ৭ জুন ঐতিহাসিক দিন। ৬ দফার দিন।

[৫] আমির হোসেন আমু বলেন, ৬ দফার আন্দোলনের ধাপে ধাপে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি।

[৬] তিনি বলেন, সৃষ্টির শুরু থেকে পাকিস্তানের জনসংখ্যার শতকরা ৫৬ জন ছিল বাঙালি। তারা কোনোদিন তাদের স্বাধীকার ভোগ করতে পারেনি। এক ধরনের ঔপনিবেশিক শাসন ও শোষণ পূর্ব বাংলার ওপর চাপিয়ে রাখা হয়েছিল। শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।

[৭] আমু বলেন, দুঃশাসন থেকে মুক্তির দিশারি হিসেবে ৬ দফা দাবি প্রণয়ন করে জনগণের সামনে বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে উপস্থাপন করেছিলেন বঙ্গবন্ধু। নিজেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়েছে।

[৮] তিনি ৭ জুন মুক্তির সনদ দাবি আদায়ে মনু মিয়াসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়