শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম কেন্দ্রে প্রচারের অপেক্ষায় নৈতিকতা’ বিটিভি

চট্টগ্রাম প্রতিনিধি : [২] যুগ যুগ ধরে হয়ে আসা নারীদের প্রতি অবহেলা আর সামাজিক শোষণ আর নয়, একটা সুন্দর সমাজ গড়তে পুরুষ ও নারী মিলে একসাথে গড়ি ।

[৩] সমাজ ব্যাবস্থাকে এমনই এক বার্তা দিতে নির্মিত হয়েছে নাটিকা ‘নৈতিকতা’। যা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে সোমবার (৭ জুন) থেকে প্রচার করার কথা রয়েছে, দিনে একাধিক বার প্রচারিত হবে ।

[৪] বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে নির্মিত নাটিকা ‘নৈতিকতা’ প্রযোজনা করেছেন অরিন্দম মুখার্জী বিংকু। নাটিকাটির দৃশ্য ধারণ করা হয়েছে গত ২৯ মে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকার একটি বাড়িতে। আর কাহিনী লিখেছেন সৌম্য। চিত্রধারণে রয়েছেন গালিব।

[৫] সার্বিক তত্বাবধানে ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) নিতাই কুমার ভট্টাচার্য।

[৬] জানা গেছে, শিগরিগই বিটিভি ঢাকা কেন্দ্র, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে এক যোগে এ নাটিকাটি প্রচার করা হবে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- বনানী শেখর রুদ্র, মোহাম্মদ আলী, শিপ্রা অর্থি, রাজিয়া সুলতানা রত্মা ও শাহিন আক্তার।

[৭] নাটিকাটি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়