শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ১১:১৬ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেটকে স্বাগত জানিয়ে রাণীশংকৈলে পদবঞ্চিত আ’লীগ নেতাদের আনন্দ মিছিল

আনোয়ার হোসেন:[২] আ’লীগ সরকারের ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে ঠাকুরগাঁও রাণীশংকৈলে আনন্দ মিছিল করা হয়েছে। সদ্য ঘোষিত উপজেলা আ’লীগের কমিটিতে ঠাঁই না পাওয়া সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

[৩] রোববার সন্ধায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্নার নেতৃত্বে পৌর শহরের পার্টি অফিস থেকে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে । এ সময় তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে সমগ্রহ পৌর শহর।

[৪] আনন্দ মিছিলে উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকী উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক বাবর আলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আইয়ুব আলী সাবেক ভিপি রফিউল ইসলাম সাবেক প্রো-ভিপি সাধন বসাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা রুকুনুল ইসলাম ডলারসহ প্রায় দুইশতাধিক নেতাকর্মি অংশ নেই।

[৫] আনন্দ মিছিল শেষে উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম ‍মুন্না সাংবাদিকদের বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার একটি জনবান্ধব বাজেট ঘোষনা করেছে। অথচ এ বাজেটকে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিল দেওয়ার দায়িত্ব ছিল উপজেলা আ’লীগের তারা দেয়নি।

[৬] তিনি আরো বলেন, কারণ তারা আ’লীগকে নই, আ’লীগের ক্ষমতাকে ভালোবাসে,তাইতো ক্ষমতা ধরে রাখতে মনগড়া উপজেলা আ’লীগের কমিটি করা হয়েছে। যাতে ত্যাগী নেতাকর্মিরা ঠাঁই পায়নি । এছাড়াও বিগত বিএনপি জামায়াত জোট সরকারের সময় যারা খুব বেশি নির্যাতিত এবং যে লোকগুলো রাণীশংকৈলে আ’লীগকে প্রতিষ্ঠিত করে প্রয়াত হয়েছে তাদের পরিবারের সদস্যরা সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত থাকলেও তাদের কমিটিতে রাখা হয়নি।

[৭] প্রসঙ্গত গত ২২ মে উপজেলা আ’লীগের পূর্ণাঙ কমিটি অনুমোদন দেয় জেলা আ’লীগ। এতে সাবেক ছাত্রনেতারা বাদ পড়ায় সম্প্রতি তারা এক প্রতিবাদ সমাবেশ করেছিলেন। সে সমাবেশ থেকে তারা পূর্ণাঙ কমিটি ভাঙতে ৭২ ঘন্টার সময় দিয়েছিলেন এই পদবঞ্চিত নেতারা।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়