শিরোনাম
◈ পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা ◈ এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ◈ অবশেষে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ ◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ◈ পোস্টার নিষিদ্ধ থেকে এআই নিয়ন্ত্রণ, ইউপি নির্বাচনে নতুন যত নিয়ম ◈ বাড়ছে মেট্রোরেলের খরচ, জাপানের ঋণের ফাঁদে বাংলাদেশ? ◈ বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ◈ ১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের সঙ্গে বৈঠকে থাকবে যে বিষয়গুলো

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৪:০১ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রী তখন নিউজ পড়ছিলেন (ভিডিও)

নিউজ ডেস্ক : গত ৩০ মে রাজধানীর বিজয় সরণিতে ছিনতাইয়ের শিকার হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (১ জুন) একনেক সভা শেষে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি বর্ণনা করেন।

সম্প্রতি বাংলা টিভির বাংলাদেশ ভাবনা অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রীর কাছ থেকে যদি মোবাইল ছিনতাই হয় তাহলে এদেশের সাধারণ মানুষের অবস্থা কি? উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, পরিকল্পনামন্ত্রী একজন সাধারণ মানুষই, তিনি কি কোন অসাধারণ মানুষ নাকি।

মুঠোফোন ছিনতাই হওয়ার ঘটনা সম্পর্কে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বিজয় সরণির সিগন্যালে গাড়িটি দাঁড়িয়ে ছিল, আবছা আবছা অন্ধকার ছিল। আমি একটু হাওয়া খাওয়ার জন্য গাড়ির গ্লাস নামিয়ে দিয়ে নিউজ পড়তেছিলাম। কিভাবে কি যে হয়ে গেল এ সময় হঠাৎ এক ছিনতাইকারী ছোঁ মেরে মোবাইল ফোনটি নিয়ে যায়। আমি কিছু টেরও পাইনি। আমার হাতে কারও হাত ও স্পর্শ হয়নি।

এদিকে, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ না পেলেও তার পাশে থাকা সিসিটিভি ফুটেজ থেকে ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। শনাক্ত হওয়া ছিনতাইকারী বিজয় সরণি সিগন্যাল এলাকায় ফুল বিক্রি করতো এবং সিগন্যালে পড়া গাড়িগুলো মুছে দিতো।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই বিজয় সরণি এলাকা থেকে লাপাত্তা হয়ে যায় এই ছিনতাইকারী। সে একজন মাদকসেবী। বিভিন্ন তথ্য পর্যালোচনা করে দ্রুত তাকে গ্রেফতার করতে মাঠে রয়েছে পুলিশ সদস্যরা। তার নাম ও ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। সে রাস্তার পাশে স্থাপিত উড়োজাহাজ ভাস্কর্যের নিচে ঘুমাতো।

এর আগে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন চিহ্নিত ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি তার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে কাজ করছি।

  • সর্বশেষ