শিরোনাম
◈ জানা গেল খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার কারণ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী: আফগানিস্তানে নতুন আইন ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়' ◈ রমজানেই পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০১:১৮ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালালার বিয়ে সংক্রান্ত মন্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে, জানালেন তার বাবা

এক্সপ্রেস ট্রিবিউন: পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের বাবা বলেছেন যে, তার মেয়ের বিয়ে নিয়ে একটি জনপ্রিয় ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিনে একটি কথিত মন্তব্য প্রসঙ্গের বাইরে নিয়ে গিয়ে এবং ভুল ব্যাখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বহুলভাবে শেয়ার করা একটি পোস্টে ব্রিটিশ ‘ভোগ’ ম্যাগাজিন মালালাকে উদ্ধৃত করে বলেছে: ‘কেন লোকেদের বিয়ে করতে হয় তা আমি এখনও বুঝতে পারি না। আপনি যদি নিজের জীবনে কোনো ব্যক্তিকে চান তবে আপনাকে কেন বিবাহের কাগজপত্রগুলোতে স্বাক্ষর করতে হবে, কেন এটি কেবল অংশীদারিত্ব হতে পারে না’?

২৩ বছর বয়সী মালালা ব্রিটিশ ‘ভোগ’কে এক বিশাল সাক্ষাৎকার দিয়েছেন এবং ম্যাগাজিনের জুলাইয়ের সংখ্যার প্রচ্ছদে উপস্থাপিত হয়েছেন। কভারে চিত্রিত ছিল মাথায় একটি লাল স্কার্ফ পরা ছবি। ‘ভোগ’-এ প্রকাশিত সাক্ষাৎকার অংশ অনুসারে, তিনি বলেছিলেন যে, তার পোশাকটি তাকে ‘হয়রানি করা হয়েছে’ এমন কোনো চিহ্ন নয়।

তিনি বলেছিলেন যে, মাথার স্কার্ফ পশতুন জাতিগোষ্ঠীর একজন মুসলিম হিসাবে তার শিকড়ের প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, ‘মুসলিম মেয়েরা বা পশতুন মেয়েরা বা পাকিস্তানি মেয়েরা যখন আমরা আমাদের ঐতিহ্যবাহী পোশাক অনুসরণ করি তখন আমাদের উপর নিপীড়িত বা কণ্ঠহীন বা পিতৃতন্ত্রের অধীনে বাস করি বলে মনে করা হয়’।

তবে এ বিবাহ সম্পর্কে তার কথিত মন্তব্য তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং এ নিয়ে বিষাক্ত সমালোচনা চলছিল। পেশোয়ারের একজন প্রভাবশালী আলেম মালালার বাবার কাছে তার মেয়ের কথিত মন্তব্যটি ব্যাখ্যা করতে বলেন।
জিয়াউদ্দিন ইউসুফজাইকে ট্যাগ করে এক টুইট বার্তায় পেশোয়ারের কাসিম আলী খান মসজিদের ইমাম ও খতিব মুফতি শাহাবুদ্দিন পোপালজাই বলেন, ‘গতকাল থেকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে, আপনার মেয়ে মালালা ইউসুফজাই বিবাহের প্রতিষ্ঠানটিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেছেন যে, ‘অংশীদারিত্ব’ বিবাহের চেয়ে ভাল’। তিনি বলেন, ‘আমরা সবাই এ বিবৃতিতে গভীরভাবে অস্থির হয়েছি। দয়া করে ব্যাখ্যা করুন।

পোপালজাইয়ের টুইটের প্রতিক্রিয়ায় জিয়াউদ্দিন বলেন, মালালার সাক্ষাৎকার বিকৃত করা হয়েছে এবং তার মন্তব্যগুলো খ-িত করে উদ্ধৃত করা হয়েছে।

‘শ্রদ্ধেয় মুফতি পোপালজাই সাহেব, এর কোন সত্যতা নেই। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তার সাক্ষাৎকার থেকে একটি প্রসঙ্গ তুলে ধরে এটিকে তাদের নিজস্ব ব্যাখ্যা দিয়ে শেয়ার করেছে এবং এটিই জিয়াউদ্দিন তার যাচাইকৃত টুইটার হ্যান্ডেলে লিখেছেন।
মালালা ম্যাগাজিনকে বলেছিলেন যে, এটি হল: ‘আমি যখন একটি যুবতী মেয়ের মনের চিন্তাভাবনা ও মিশনের কথা চিন্তা করি তখন তার হৃদয়ে যে শক্তি রয়েছে তা সম্পর্কে আমি অবগত’।

আলেম নিজের মন্তব্য দিয়ে জিয়াউদ্দিনের টুইটটি রিটুইট করেছেন। তিনি অন্য একটি টুইটে লিখেছেন ‘মালালা ইউসুফজাইয়ের শ্রদ্ধেয় পিতা তার ব্যাখ্যায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন: ১) তিনি এ বক্তব্যকে অস্বীকার করেছেন; ২) তিনি মন্তব্যটি প্রসঙ্গের বাইরে উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেন এবং ৩.) শব্দটির পরিবর্তন এবং পাকানো হয়েছে’ বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়