শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৯:৫৩ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৯:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫০০ ডলারে মালয়েশিয়া, শাহজালালে প্রতারক আটক

সুজন কৈরী: [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০০ ডলারের বিনিময়ে মালয়েশিয়া পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)।

[৩] শনিবার সন্ধ্যা ৬ টায় বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে থেকে বিদেশ গমনেচ্ছুক এক যাত্রীর সঙ্গে প্রতারণা করার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।

[৪] এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিদেশ গমনেচ্ছুক যাত্রী শাহ আলম প্রদীপকে ৫০০ মার্কিন ডলারের বিনিময়ে মালয়েশিয়া পাঠানোর জন্য মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন অভিযুক্ত ওমর ফারুক হেলালী রাকিব (২৬)। শনিবার বিমানবন্দরে যাত্রীকে বিদেশ পাঠানোর কথা বলে পাসপোর্ট এবং ৫০০ ডলারসহ হাজির থাকতে বলেন রাকিব। যাত্রী বিমানবন্দরে হাজির হলে তার কাছ থেকে পাসপোর্ট এবং ৫০০ মার্কিন ডলার নিয়ে যাত্রীকে ১ নম্বর টার্মিনালের সামনে অপেক্ষা করতে বলে সটকে পড়ার চেষ্টাকালে রাকিবকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।

[৫] যাত্রী জানান, ভাইয়ের ছেলের মাধ্যমে প্রতারক রাকিবের সঙ্গে তার পরিচিত হন তিনি। শনিবার তার মালয়েশিয়া যাওয়ার কথা। প্রতারক রাকিবের কথা অনুযায়ী পাসপোর্ট এবং ৫০০ ডলার নিয়ে তিনি বিমানবন্দরে হাজির হন। এয়ারপোর্টে পৌঁছে প্রতারক রাকিবকে ডলার দিতেই পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। পরে যাত্রী জানতে পারেন পুরোটাই শুভংকরের ফাঁকি। তিনি প্রতারিত হতে যাচ্ছিলেন।

[৬] আটক রাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

 

  • সর্বশেষ