শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৯:৩৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৯:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিষেকেই নতুন ইতিহাস গড়লেন ১৬ বছর বয়সী ড্যানিয়েল ইব্রাহিম

স্পোর্টস ডেস্ক: [২] কাউন্টিতে সবচেয়ে কম বয়সে অভিষেকেই ফিফটি করার নতুন রেকর্ড গড়েছেন সাসেক্স অলরাউন্ডার ড্যানিয়েল ইব্রাহিম। ইয়র্কাশায়ারের বিপক্ষে মাত্র ১৬ বছর ২৯৯ দিনে অভিষেকে ১৩৪ বলে ৫৫ রানের ইনিংসে নতুন এই রেকর্ড গড়েন এই স্কুল বালক।

[৩] কাউন্টি চ্যাম্পিয়নশিপ ইতিহাসে সবচেয়ে কমবয়সী হিসেবে ফিফটি হাঁকিয়েছেন ইব্রাহিম। তাও আবার প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেকেই। ইব্রাহিমের ফিফটির সুবাদে প্রথম ইনিংসে ৩১৩ রান তোলে সাসেক্স। এই ১৬ বছর বয়সী অলরাউন্ডার ১৩৪ বলে তার ৫৫ রানের ইনিংসটি সাজান ৮ চারে।

[৪] সেই সঙ্গে আরেকটি ইতিহাসের পাতায়ও স্থান করে নিয়েছেন এই স্কুল বালক। সাসেক্সের ইতিহাসে দ্বিতীয় সর্ব কনিষ্ঠ হিসেবে অভিষেক হলো তার।

[৫] কাউন্টিতে সবচেয়ে কম বয়সী হিসেবে ফিফটি করার আগের রেকর্ডটি ছিল বিলাল শাফায়াতের। ২০০১ সালে ১৬ বছর ৩৬০ দিন বয়সে নটিংহ্যাম্পশায়ারের হয়ে ৭২ রান করে এই রেকর্ডটি গড়েছিলেন তিনি। এবার ২০ বছরের ব্যবধানে সেই রেকর্ড নিজের করে নিলেন ইব্রাহিম। এই নিয়ে মোট ৬ জন ১৬ বছর বয়সী ইংলিশ ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ফিফটি করলেন।

[৬] সাসেক্সের জবাবে ব্যাট করছে ইয়র্কশায়ার। ডেভিড মালানের অপরাজিত ১৬৬* রানে ৫ উইকেটে ৪০৭ রান সংগ্রহ করেছে তারা। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়