শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৮:৪৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের নেতৃত্বকে স্বাগত জানালেন অলোক শর্মা

কূটনৈতিক প্রতিবেদক: [২] বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৬) প্রেসিডেন্ট অলোক শর্মা জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের নেতৃত্বকে স্বাগত জানিয়েতিনি একই সঙ্গে আগামী কপে বাংলাদেশ কয়লাভিত্তিক শক্তি থেকে সরে আসার এবং জলবায়ুর প্রভাব মোকাবেলায় উচ্চাভিলাষী পরিকল্পনা জমা দেওয়ার আশা প্রকাশ করেছেন।

[৩] শনিবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়ে বলেছে, অলোক শর্মা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সম্মিলিত লক্ষ্য ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের শীর্ষস্থানীয় নেতারা, জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ ও তরুণদের সঙ্গে বৈঠক করেন।

[৪] সফরকালে জলবায়ু সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ সম্পর্কে বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ বিবৃতি স্বাক্ষরিত হয়েছে। এতে দুই দেশের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য অভিযোজন, অর্থায়ন, পরিবেশবান্ধব জ্বালানি শক্তি ও সহযোগিতার ব্যাপারে দীর্ঘমেয়াদি 'ক্লাইমেট পার্টনারশিপ'র ভিত্তি স্থাপন করেছে।

[৫] এই সফরে অলোক শর্মা সুন্দরবন পরিদর্শন করেন। সেখানে তিনি দেখেছেন, কিভাবে সুন্দরবন বায়ুর গতি প্রশমন করে ঝড়ের তীব্রতা থেকে আশেপাশের লোকালয়কে প্রাকৃতিক উপায়ে সুরক্ষা প্রদান করে।

[৬] দুর্ভাগ্যক্রমে, শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে সুন্দরবনের এই প্রাকৃতিক প্রতিরক্ষা দিন দিন হ্রাস পাচ্ছে।

[৭] সুন্দরবনের আশেপাশের লোকালয়কে টেকসইভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় সাহায্য করছে এমন একটি এনজিওর কার্যক্রমও তিনি পরিদর্শন করেন অলোক শর্মা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়