শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ

সনত চক্রবর্ত্তী : [২] ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করে কর্মসূচি পালন করা হয়েছে।

[৩] শনিবার সকাল ১১টার সময় ফরিদপুরে জেলা প্রশাসকের বাস ভবনে গাছ রোপণ করেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ সময় নিশিন্দা, সোনালী, তেজপাতা, জামগাছ সহ বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ করা হয়।উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ, এইচ, এম রাশেদ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিতা রানী দাস, কাজী সাইফুদ্দিন প্রমুখ।

[৪] অনুষ্ঠান শেষে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ জানান, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। এরই অংশ হিসেবে এই বৃক্ষরোপণ করা হলো। এছাড়া জেলা তথ্য অফিসের সহযোগিতায় শহরে সচেতনতামূলক প্রামাণ্য চিত্র প্রদর্শন ও লিফলেট সাটানো হয়েছে শহর জুড়ে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়