শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাগড়াছড়ির ঈদগাহ মাঠ থেকে অবৈধ মার্কেট অপসারণের দাবীতে মানববন্ধন

মোবারক হোসেন : [২] খাগড়াছড়ি শহরের উদ্যান সংরক্ষণ, ঈদগাও মাঠে নির্মিত বহুতল মার্কেট অপসারণ এবং পুকুর সংরক্ষণের দাবীতে জেলার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা মানবন্ধন করেছে। ৪ জুন শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৩] খাড়াছড়ির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র খাগড়াছড়ির শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক গফুর আহম্মেদ, গবেষক ও উন্নয়ন কর্মী মথুর বিকাশ ত্রিপুুরা, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ।

[৪] মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের নাকের ডগায় জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। কোন নিয়মের তোয়াক্কা না করে সম্পূর্ণ অবৈধভাবে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ দখল করে বহুতল মার্কেট নির্মাণ করা হচ্ছে। এমনকি শহরের অগ্নিনিরাপত্তায় ব্যবহৃত দুটি পুকুরে মার্কেট নির্মাণের পায়তারা চলছে। বক্তারা এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়