শিরোনাম
◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাকরির বড় সুযোগ জার্মানিতে, আবেদন করতে পারবেন যারা ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা শনাক্ত ১২৭ জনের

অহিদ মুুকুল : [২] গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ৩২ দশমিক ৫৬ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি।

[৩] গতকাল শুক্রবার রাতে জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য প্রকাশ করেছে।

[৪] সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার জেলার দুটি করোনা পরীক্ষাকেন্দ্রে ৩৯০ জনের নমুনা পরীক্ষা করে ১২৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

[৫] সূত্র জানায়, পজিটিভ শনাক্ত হওয়া ১২৭ জনের মধ্যে ৬৫ জন সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া বাকিদের মধ্যে বেগমগঞ্জ উপজেলার রয়েছেন ১৭ জন, সোনাইমুড়ীর ১১ জন, চাটখিলে ২ জন, সেনবাগের ৯ জন, কোম্পানীগঞ্জের ১০ জন, কবিরহাটের ৪ জন, হাতিয়ার ২ জন ও সুবর্ণচরের ৭ জন।

[৬] জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, গত ঈদের সময় দেশের বাইরে থেকে অনেকে করোনাভাইরাস শরীরে নিয়ে নোয়াখালীতে এসেছেন।

[৭] এ ছাড়া ঢাকা থেকেও অনেকে এসেছিলেন, ঈদের পর জেলায় করোনা সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। বর্তমান পরিস্থিতিতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ কমিটি ঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করা হবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনোভাবেই এ বিষয়ে ছাড় দেওয়া হবে না।

[৮] সিভিল সার্জন বলেন, করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট বাড়িগুলো লকডাউন করে দেওয়া হচ্ছে। পাশাপাশি আশপাশের বাড়ির লোকজন, সরকারি বিভিন্ন সংস্থার সদস্য ও জনপ্রতিনিধিদের করোনায় আক্রান্তদের বাড়ির দিকে নজর রাখার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ