শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০২:০৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহজাবীনের ২৫টি নাটকে কোটি ভিউয়ের রেকর্ড

বিনোদন ডেস্ক: ছোট পর্দার দর্শক নন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় ক‌্যারিয়ারে অসংখ‌্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন। কুড়িয়েছেন মুঠো মুঠো ভালোবাসা। এবার ইউটিউবে ভিউয়ের বিচারে সবচেয়ে এগিয়ে গেলেন তিনি। তার অভিনীত ২৫টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। বাংলা নাটকের ইতিহাসে মেহজাবীনই প্রথম যার ২৫টি নাটক এই মাইলফলক স্পর্শ করলো।

কোটি ভিউয়ের এসব নাটক হলো—‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’, ‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’, ‘টম অ‌্যান্ড জেরি’, ‘সাইন্সের মেয়ে আর্টসের ছেলে’, ‘যদি তুমি জানতে’, ‘ভালো থেকো তুমিও’, ‘মিস্টার অ‌্যান্ড মিস চাপাবাজ’, ‘ফটোফ্রেম’, ‘ভাই প্রচুর দাওয়াত খায়’, ‘শেষটা সুন্দর’, ‘অ্যাপয়েনমেন্ট লেটার’, ‘গোলাপি কামিজ’, ‘ফার্স্ট লাভ’, ‘আমার বউ’, ‘শিল্পী’, ‘লাভ ভার্সেস ক্রাশ’, ‘আনএক্সপেক্টেড স্টোরি’, ‘ক্যান্ডি ক্রাশ’, ‘শুধু তুমি’, ‘পার্টনার’, ‘তোমার অপেক্ষায়’, ‘গল্পটি তোমারই’, ‘বউ ও ফ্যাশন’।

এ বিষয়ে উচ্ছ্বসিত মেহজাবীন চৌধুরী বলেন, ‘দর্শক আমার কাজ দেখেন, এতে আমি অনেক খুশি। আমার কাজ দেখার পর তারা নানাভাবে প্রতিক্রিয়া জানান। তাদের এ ভালোবাসা ভালো কাজের অনুপ্রেরণা দেয়। তাদের এই ভালোবাসা যেন সবসময় পাই, এটাই কামনা। আমি আজকের মেহজাবীন হয়েছি দর্শকদের ভালোবাসার কারণে। ভালো কাজের জন‌্য তারা প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন। আর আমিও সেটাই চেষ্টা করছি।’

মেহজাবীন চৌধুরী অভিনীত আরো ১১টি নাটকের ভিউ নব্বই লাখ ছাড়িয়েছে। ৮০ লাখ ছাড়িয়েছে আরো ৬টি নাটক। তা ছাড়াও এ অভিনেত্রীর ৯৬টি নাটকের ভিউ অর্ধ কোটি পেরিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়