শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৯:১৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীনগরে প্রতিপক্ষকে ফাসাঁতে স্ত্রীকে গলাকেটে হত্যা: আদালতে স্বামীর স্বীকারোক্তি

রেজাউল করিম : [২] শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে এক পাষন্ড স্বামী। এ ঘটনায় মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে স্বামী স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়েছে বলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছে শ্রীনগর থানা পুলিশ। শুক্রবার বিকেল সারে ৪ টায় শ্রীনগর থানায় এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

[৩] এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আসাদুজ্জামান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞা, ওসি হেলাল উদ্দিন(তদন্ত), মোঃ আজগর (অপারেশন)। ব্রিফিংয়ে পুলিশ জানায়, এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বালাসুর বানিয়াবাড়ি এলাকার বাঘাডাঙ্গার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় পুলিশ স্ত্রী পারভীন আক্তার (৩৫) এর গলাকাটা লাশ উদ্ধার করে।

[৪] এঘটনায় পুলিশ পারভীন আক্তারের স্বামী অহিদ মুন্সী (৩৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করলে স্বীকারোক্তিমূলক জবান বন্দি দেয়। পারভীন আক্তার ও অহিদ মুন্সী দম্পতির সম্পা(১৬), মিম(৮), জান্নাত(৪) নামে ৩ মেয়ে ও ইয়াসিন (১২) নামে ১ ছেলে রয়েছে। তাদের বড় মেয়ে সম্পার গত শুক্রবার বিয়ে হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়