শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে ডায়িং কারখানার চার শ্রমিক দগ্ধ

এম এ হালিম: [২] সাভারের আশুলিয়ায় একটি ডায়িং কারখানায় কাজ করার সময় বয়লারের গরম পানি থেকে ৪ শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

[৩] দগ্ধদের মধ্যে দুই জনের ৬০ শতাংশ এবং বাকী দুই জনের যথাক্রমে ১০ ও ১৫ শতাংশ করে দগ্ধ হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা।

[৪] বৃহস্পতিবার রাত ৮টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকার এসডিএস ইয়ার্ন ডায়িং কারখানা এই ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- রাশেদুল, হাসান, স্বন্দীপ ও আনোয়ার।

[৫] হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে দগ্ধ অবস্থায় ৪ জন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসে কয়েক ব্যক্তি। পরে তাদের দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটার থেকে দগ্ধদের মধ্যে থেকে ৬০ শতাংশ করে পুড়ে যাওয়া রাশেদুল ও হাসানকে আইসিওতে প্রেরন করা হয়। বাকী দুজনকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়