শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় চোরাই মোটর সাইকেল উদ্ধার, গ্রেপ্তার এক

মো. বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় র‌্যাব-৩ (সিপিসি-২, মগবাজার,ঢাকা) এর অভিযানে মো. আলী হায়দার মুন্না (২৪) নামে মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

[৩] এ সময় তার কাছ থেকে সাদা-কালো রঙের (ঢাকা মেট্রো-ল-২৬-২৭৪৯) একটি বৈধ কাগজপত্রহীন মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুৃলিশ। গত বৃহস্পতিবার সন্ধায় ডেমরার ষ্টাফ কোয়ার্টার আকমল শপিং মলের সামনে থেকে চোরাই মোটর সাইকেল বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই ডেমরা থানায় গ্রেফতার মুন্নার বিরুদ্ধে মামলা দায়ের করে র‌্যাব-৩। মুন্না কুমিল্লার বুড়িচং থানার নিমসার গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। বর্তমানে সে ডেমরার কোনাপাড়া এলাকায় ভাড়া থাকতো।

[৪] র‌্যাব-৩ এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতার মুন্না অভ্যাসগতভাবে বিভিন্ন স্থান থেকে দীর্ঘ দিন ধরে চক্রের মাধ্যমে ও নিজে চোরাই মোটর সাইকেল সংগ্রহ করে ইঞ্জিন ও চ্যাসিসের নম্বর পরিবর্তন করে নিজ হেফজতে রেখে বিক্রি করতো।

[৫] এদিকে এসব মোটর সাইকেল ক্রয় করে পুলিশকে ফাঁকি দিয়ে অপরাধীরা নিরাপদ অবলম্বন হিসেবে হত্যা, গুম, আপহরণ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে ব্যবহার করে থাকে। আর তদন্ত সাপেক্ষে এ বিষয়ে সব কছিু জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়